শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা

অধ্যক্ষ মহোদয়​

শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা

প্রফেসর মোঃ আকতারুজ্জামান মহোদয় ১৬ আগষ্ট ২০২৬ তারিখে শহীদ বুলবুল সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন। এ পদে যোগদানের অব্যবহিত পূর্বে তিনি পাবনা সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন।২২তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য প্রফেসর মোঃ আকতারুজ্জামান ২০০৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রভাষক (রসায়ন) পদে শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনাতে যোগদান করেন ।সুদীর্ঘ চাকরি জীবনের বিভিন্ন সময়ে তিনি শহীদ বুলবুল সরকারি কলেজ,
পাবনা সরকারি মহিলা কলেজে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন।চাকুরিকালীন বিভিন্ন সময়ে তিনি সৃজনশীল ও কারিকুলাম বিষয়ক, শিক্ষা গবেষণা পদ্ধতি, এবং বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার প্রশিক্ষন গ্রহন করেছেন।

প্রফেসর মোঃ আকতারুজ্জামান মহোদয় একজন স্বনামধন্য সাহিত্যিক।তার উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে, বৃষ্টির অন্তর্গত শব্দ, জোছনা ছুয়েছে অধরার হাত, ভাঙ্গা প্রেম ভাঙ্গা জোছনার নিচে ।এছাড়াও তিনি শিশুতোষ গল্প ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যুদ্ধদিনের গল্পগ্রন্থের রচয়িতা। তিনি তার কর্মদক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শহীদ বুলবুল সরকারি কলেজের শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন।

প্রফেসর মোঃ আকতারুজ্জামান ১৯৭২ সালের ১২ ডিসেম্বর পাবনা জেলার বেড়া উপজেলায় জন্মগ্রহন করেন।তিনি বেড়া বিবি হাই স্কুল হতে ১৯৮৭ সালে কৃতিত্বের সহিত এসএসসি এবং ১৯৮৯ সালে বেড়া কলেজ, বেড়া হতে এইচএসসি পাশ করে ভর্তি হন দেশ সেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন । পারিবারিক জীবনে তিনি তিন সন্তানের জনক।